অ্যাপে নারী গৃহকর্মী বিক্রি!

২ নভেম্বর, ২০১৯ ১৩:১৭  
ইন্সটাগ্রাম সহ গুগল ও অ্যাপল পরিচালিত বিভিন্ন অ্যাপের মাধ্যমে বিক্রি হচ্ছিলো গৃহকর্মী। কুয়েতে অনলাইনে ফিরে এসেছিলো এমন দাস ব্যবসায়। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি’র অনুসন্ধানি প্রতিবেদনে প্রকাশ হয়েছে এমন খবর। এরপরই বিষয়টি খতিয়ে সত্যতা পেয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হয়েছে পদক্ষেপ। অনলাইন সামাজিক যোগযোগ মাধ্যমে এমন অপকর্মকারীদের বিরুদ্ধে সমন জারি করেছে কুয়েত সরকার। অনলাইনে ক্রীতদাসের এই বাজার খুঁজে বের করে বিবিসির’ আরবি বিভাগ। গত বৃহস্পতিবার একটি উঠতি অনলাইন কালোবাজারে অবৈধভাবে কেনা-বেচা হওয়ার এই গোপন তদন্ত প্রকাশ করেছে বিবিসি। "গৃহকর্মী ফর ট্রান্সফার" বা "বিক্রয়ের জন্য গৃহকর্মী" এই ধরনের হ্যাশট্যাগ দিয়ে মহিলাদের বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছিল অনলাইন ক্রীতদাস বাজারে। বিষয়টি নিয়ে অবগত হওয়ার পর, এর সঙ্গে জড়িত একের পর এক হ্যাশট্যাগ নিষিদ্ধ করা হয়েছে বলে জানায় ফেসবুক কর্তৃপক্ষ। গুগল এবং অ্যাপলও জানিয়েছে, এ ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিরোধে অ্যাপ ডেভেলপারদের সঙ্গে কাজ করছে তারা। এদিকে বিবিসির সঙ্গে যোগাযোগ করার পর থেকে, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম। এতে বলা হয়েছে, ফেসবুক ও ইন্সটাগ্রাম জুড়ে এ ধরনের কনটেন্ট সরিয়ে নিয়েছেন, এবং অনলাইন ক্রীতদাস বাজারের জন্য ব্যবহৃত নতুন অ্যাকাউন্ট তৈরি করা থেকে রোধ করা হবে। যারা এ কাজে জড়িত তাদের বিজ্ঞাপন নামিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কুয়েত কর্তৃপক্ষ। এবং তাদেরকে এই ধরনের কার্যকলাপে অংশ না নেওয়ার এবং আইনি প্রতিশ্রুতিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে। ডিজিবাংলা/প্রান্ত